ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু,শনাক্ত ৩৭৩৭

ads

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৩০ জনের। একই সময়ে নতুন করে ৩ হাজার ৭৩৭ জনসহ এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জনে। শুক্রবার (২৬ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩১ হাজার ৯৫১ জন।


সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২২৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২০টি, জিন-এক্সপার্ট ৩১টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭৩টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ৬৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৯৯টি। এ নিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৪২ হাজার ৩০টি।


বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৪৫। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।


বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৩৩ জনের মধ্যে ২১ জন পুরুষ, ১২ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ছয় জন। এছাড়া রাজশাহী বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে একজন।


মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন রয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৬৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৩৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ তিন হাজার ২৬৯ জন। আর আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯২ হাজার ৬৮০ জন। এছাড়া বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৫৮৯ জন।

ads
ads
ads

Our Facebook Page